৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালি।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৬৬

মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“হাত ধোয়ার নামই স্বাস্থ্য সুরক্ষা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস, যা ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই প্রতিদিনের জীবনে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর, শিশুদের পরিচর্যার আগে ও পরে হাত ধোয়া অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালি।

সময়: ১০:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “হাত ধোয়ার নামই স্বাস্থ্য সুরক্ষা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস, যা ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই প্রতিদিনের জীবনে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর, শিশুদের পরিচর্যার আগে ও পরে হাত ধোয়া অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.