৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৫২
আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‌‘আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।’

আজ রবিবার ইসির ১৪তম কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা হয়। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা শেষে ইসি সানাউল্লাহ বলেন, “শুধু নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে, একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা টাইম আছে। দেশের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি জাতীয় নির্বাচন করতে হলে আমাদের একটা রিয়েকশন টাইম দিতে হবে। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবেন তাহলে আমাদের সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত- ওই জায়গাটাতে বলছি সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সব স্থানীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়।’

হালনাগাদের লক্ষ্যে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজও আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করবে ইসি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহ

সময়: ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহনিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‌‘আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।’ আজ রবিবার ইসির ১৪তম কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা হয়। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা শেষে ইসি সানাউল্লাহ বলেন, “শুধু নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে, একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা টাইম আছে। দেশের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি জাতীয় নির্বাচন করতে হলে আমাদের একটা রিয়েকশন টাইম দিতে হবে। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবেন তাহলে আমাদের সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত- ওই জায়গাটাতে বলছি সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সব স্থানীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়।’ হালনাগাদের লক্ষ্যে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজও আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করবে ইসি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.