৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমীরে জামায়াতের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০:৩০টায় রাজধানীর উত্তরা এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক।

সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য অ্যাড. মতিউর রহমান আকন্দ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।”

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের যথাযথ ব্যবহারে টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। পোশাক শিল্পে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে, যা কোরিয়ার মত বন্ধুপ্রতিম দেশের বিনিয়োগ ও সহযোগিতায় আরও প্রসারিত হতে পারে।”

তিনি আরও বলেন, “সৎ নেতৃত্ব, নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

বৈঠকে কোরিয়ান রাষ্ট্রদূত আগামী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে আমীরে জামায়াত জানান, “আমরা ইতোমধ্যেই রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছি। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ পদ্ধতিতে কালো টাকা, পেশীশক্তি ও মনোনয়ন বাণিজ্য কমে আসবে।”

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলে আমরা আশা করি।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আমীরে জামায়াতের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সময়: ১২:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক। সোমবার (২৮ জুলাই) সকাল ১০:৩০টায় রাজধানীর উত্তরা এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য অ্যাড. মতিউর রহমান আকন্দ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান। আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।” আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের যথাযথ ব্যবহারে টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। পোশাক শিল্পে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে, যা কোরিয়ার মত বন্ধুপ্রতিম দেশের বিনিয়োগ ও সহযোগিতায় আরও প্রসারিত হতে পারে।” তিনি আরও বলেন, “সৎ নেতৃত্ব, নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।” বৈঠকে কোরিয়ান রাষ্ট্রদূত আগামী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে আমীরে জামায়াত জানান, “আমরা ইতোমধ্যেই রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছি। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ পদ্ধতিতে কালো টাকা, পেশীশক্তি ও মনোনয়ন বাণিজ্য কমে আসবে।” দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলে আমরা আশা করি।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.