আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধের শঙ্কা: জাপা মহাসচিব
- সময়: ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১০৪
জনসংযোগ:
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এখনো জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত। তবে সরকার সদিচ্ছা দেখালে ও সক্ষমতা প্রমাণ করলে আগামী ছয় মাসেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জাপা মহাসচিব জানান, “জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে। সে অনুযায়ী আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তারা অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষায় অনাগ্রহী।”
দলীয় বিরোধ প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃত আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















