নোটিশ :
উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৫:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১১০

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সোমবার (২ জুন) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদিত হয়। বৈঠকটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল ৩টা থেকে বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণ প্রচার করবেন।
বাজেট প্রচার কার্যক্রম আরও বিস্তৃত করতে বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির ফিড ব্যবহার করে একযোগে ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















