৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে কর্মসংস্থানের উদ্যোগে ব্যারিস্টার সালেহীর ফুডকার্ট উপহার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৪৮

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে এক বেকার যুবকের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার থেতরাই বাজার এলাকায় স্থানীয় যুবক জাহাঙ্গীর আলমের (৩৫) হাতে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি (ফুডকার্ট) ও প্রয়োজনীয় সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোশাররফ হোসেন, শাহ আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফুডকার্ট হাতে পেয়ে আবেগাপ্লুত জাহাঙ্গীর আলম বলেন, “এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আমি নিজেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারব। পরিবারকে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারব।”

এ সময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, সমাজের পিছিয়ে পড়া ও কর্মহীন মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “যুবসমাজকে কর্মমুখী করতে পারলেই দারিদ্র্য দূর হবে এবং সমাজে পরিবর্তন আসবে।”

স্থানীয়দের মতে, ব্যারিস্টার সালেহীর এই উদ্যোগ বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে কর্মসংস্থানের উদ্যোগে ব্যারিস্টার সালেহীর ফুডকার্ট উপহার

সময়: ০৮:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে এক বেকার যুবকের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার থেতরাই বাজার এলাকায় স্থানীয় যুবক জাহাঙ্গীর আলমের (৩৫) হাতে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি (ফুডকার্ট) ও প্রয়োজনীয় সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোশাররফ হোসেন, শাহ আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফুডকার্ট হাতে পেয়ে আবেগাপ্লুত জাহাঙ্গীর আলম বলেন, “এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আমি নিজেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারব। পরিবারকে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারব।” এ সময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, সমাজের পিছিয়ে পড়া ও কর্মহীন মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “যুবসমাজকে কর্মমুখী করতে পারলেই দারিদ্র্য দূর হবে এবং সমাজে পরিবর্তন আসবে।” স্থানীয়দের মতে, ব্যারিস্টার সালেহীর এই উদ্যোগ বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.