৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে চলতি আমন মৌসুমে ধান ও রাসায়নিক সার বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ২৩৮

শাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে, ২৩ জুন,২০২৫ উপজেলার ১৩ টি ইউনিয়ন একটি পৌরসভার ২৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমে উপশী উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার ১৩ টি ইউনিয়ন ১টি পৌরসভা সহ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে চলতি আমন মৌসুমে চাষযোগ্য উফশী উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন,উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী এবারে কৃষি বিভাগের গবেষণায় উন্নত উপশী জাতের আমন ধানের বীজ ৫ কেজি করে মোট ২৫৫০ জন কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হবে।

সেই সাথে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএফপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে।

সোমবার সকাল বিকেল ৩:০০টায় উপজেলা চত্বরে কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। সভাপতিত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।

বিনামূল্যের ধানের বীজ ও সার পাওয়া প্রান্তিক কৃষকরা জানান আমন মৌসুমের জন্য বিনামূল্যে উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে তারা খুব খুশী।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে চলতি আমন মৌসুমে ধান ও রাসায়নিক সার বিতরণ

সময়: ০২:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
শাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে, ২৩ জুন,২০২৫ উপজেলার ১৩ টি ইউনিয়ন একটি পৌরসভার ২৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমে উপশী উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার ১৩ টি ইউনিয়ন ১টি পৌরসভা সহ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে চলতি আমন মৌসুমে চাষযোগ্য উফশী উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন,উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী এবারে কৃষি বিভাগের গবেষণায় উন্নত উপশী জাতের আমন ধানের বীজ ৫ কেজি করে মোট ২৫৫০ জন কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হবে। সেই সাথে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএফপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে। সোমবার সকাল বিকেল ৩:০০টায় উপজেলা চত্বরে কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। সভাপতিত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। বিনামূল্যের ধানের বীজ ও সার পাওয়া প্রান্তিক কৃষকরা জানান আমন মৌসুমের জন্য বিনামূল্যে উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে তারা খুব খুশী।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.