৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন মাহবুল নামের বৃদ্ধ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৭৮
উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন মাহবুল নামের বৃদ্ধ

মোঃ শাহাজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মাহবুল হোসেন(৫৫) নামের এক মসলা ব্যবসায়ীর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার(২৭ এপ্রিল) দুপুরে আলেফ উদ্দিন(৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

তথ্য সুত্রে জানা যায় , উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত বানু শেখের ছেলে মাহবুল হোসেন পেশায় একজন মসলা ব্যবসায়ী। বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মসলা বিক্রয় করতেন। দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের উত্তর পান্ডুল কুড়ারপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ঝালমুড়ি ব্যবসায়ী আলেফ উদ্দিন(৬৫) এর কাছে মসলা বিক্রয়ের টাকা পাইতো। পাওনা টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন আলেফ উদ্দিন। ঘটনার দিন রোববার(২৭ এপ্রিল) সকালে মাহবুল হোসেন মসলা বিক্রয় করার সময় আলেপ উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছায়। এসময় আলেফ উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। এরই এক-পর্যায়ে আলেফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোড়া (চাকু) দিয়ে মাবুল হোসেনের পেটের বাম পাশে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাহবুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতে নিহত মাহবুল হোসেনের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ-বিষয়ে সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামী আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন মাহবুল নামের বৃদ্ধ

সময়: ০২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন মাহবুল নামের বৃদ্ধমোঃ শাহাজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মাহবুল হোসেন(৫৫) নামের এক মসলা ব্যবসায়ীর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার(২৭ এপ্রিল) দুপুরে আলেফ উদ্দিন(৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   তথ্য সুত্রে জানা যায় , উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত বানু শেখের ছেলে মাহবুল হোসেন পেশায় একজন মসলা ব্যবসায়ী। বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মসলা বিক্রয় করতেন। দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের উত্তর পান্ডুল কুড়ারপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ঝালমুড়ি ব্যবসায়ী আলেফ উদ্দিন(৬৫) এর কাছে মসলা বিক্রয়ের টাকা পাইতো। পাওনা টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন আলেফ উদ্দিন। ঘটনার দিন রোববার(২৭ এপ্রিল) সকালে মাহবুল হোসেন মসলা বিক্রয় করার সময় আলেপ উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছায়। এসময় আলেফ উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। এরই এক-পর্যায়ে আলেফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোড়া (চাকু) দিয়ে মাবুল হোসেনের পেটের বাম পাশে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাহবুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতে নিহত মাহবুল হোসেনের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   এ-বিষয়ে সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামী আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।   মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.