৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের এডভোকেসি সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৭৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের সহযোগিতায় এবং ইএসডিও-র বাস্তবায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জলবায়ু পরিষদের উপদেষ্টা উম্মে হাবিবা পলি, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এবং ইএসডিও-র উপজেলা কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও মাইগ্রেশন) মৃত্যুঞ্জয় রায়।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় উন্নয়নকর্মী ও জলবায়ু পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু অভিযোজন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের এডভোকেসি সভা অনুষ্ঠিত

সময়: ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপজেলা জলবায়ু পরিষদের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের সহযোগিতায় এবং ইএসডিও-র বাস্তবায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জলবায়ু পরিষদের উপদেষ্টা উম্মে হাবিবা পলি, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এবং ইএসডিও-র উপজেলা কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও মাইগ্রেশন) মৃত্যুঞ্জয় রায়। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় উন্নয়নকর্মী ও জলবায়ু পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু অভিযোজন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.