উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
- সময়: ০৭:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৪০

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদরাসা আয়োজিত দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক ও বিজ্ঞান প্রতিযোগিতা-২০২৫। শনিবার, ২২ নভেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, আরবি ও ইংরেজি কথোপকথন, এবং ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়া মাদরাসার কৃতি ২০ জন শিক্ষার্থীর হাতে নাজেরা সনদ প্রদান করা হয়।
কার্যক্রম সকাল ১১টায় আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এরপর দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নামাজ ও মধ্যাহ্নভোজ। সম্পূর্ণ অনুষ্ঠানটি মাদরাসা মাঠে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আপুয়ার খাতা আলিম মাদরাসা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
প্রিন্সিপাল মাওলানা মোঃ আবু তাহের, লতিফ রাজিয়া ধনী বাড়ি ফাজিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আনসার আলী, ইমাম, মসজিদুল হুদা।
এছাড়াও বক্তব্য রাখেন
মাওলানা মোঃ আমিনুল ইসলাম, সুপার, মনি ডাকুয়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত রাখতে পূর্বেই নির্দেশনা প্রদান করা হয়। আয়োজকদের মতে, প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা, নৈতিকতা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















