এইচএসসি পরিক্ষায় পাশের হার ৭৮.৬৪% জিপিএ ৫ পেল ৯২,৩৬৫ জন শিক্ষার্থী
- সময়: ১০:১৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৬০

শিক্ষা সংযোগ
২০২৩ সালের এইচএসসি পরিক্ষার ফল প্রকাশিত হল আজ সকাল ১০ টার দিকে প্রধানমন্ত্রী নিজেই ফল প্রকাশ করেন।
এ বছর এইচএসসি ও সমমানে গড় পাশের হার ৭৮.৬৪। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে ৭.৩১%। গত বছর পাশের গড় হার ছিল ৮৫. ৯৫%। এ বছর ছাত্রীদের পাশের হার ৮০.৫৭%, ছাত্রদের পাসের হার ৭৬.৭৬%।
জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী । গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.৪৪%, বরিশাল বোর্ডে ৮০.৬৫%, চট্টগ্রামে ৭৩.৮১%, কুমিল্লা বোর্ডে ৭৫.৩৪% ও রাজশাহী বোর্ডে পাশের হার ৭৮.৪৫%।
এর আগে সকাল ১০ টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপন হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ড. দিপু মণি ও স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















