কমানো হয়েছে ট্রেনের বগি : ঈদযাত্রায় চরম দুর্ভোগ
- সময়: ০৪:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৮

আসিফ ইকবাল, গোমস্তাপুর প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী ষ্টেশন রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তন করা হয়েছে। ফলে ঈদযাত্রায় চরম দূর্ভোগে পড়েছে কয়েক উপজেলার মানুষ।
গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতায়াত করলেও রেল কতৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না করায় সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারণে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত মেরামত করে উক্ত ট্রেনে সংযোজন করা হবল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















