কাউনিয়া উপজেলা প্রশাসন উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- সময়: ০৮:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৪১
জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমূখ।
কাউনিয়ার কৃতি খেলোয়ার সফিকুল আলম সফির পরিচালনায় মনোমুগ্ধকর উদ্বোধনী খেলায় স্বাগতিক টেপামধুপুর ইউনিয়ন দলকে পরাজিত করে শক্তিশালী হারাগাছ পৌরসভা দল।
এ টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ৬ ইউনিয়ন মিলে ৭টি দল পর্যায়ক্রমে অংশ নিবে। আগামী ৩ নভেম্বর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















