৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দল ঘোষণা!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৬৪
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দল ঘোষণা!

আকাশ দাশ সৈকত
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট দল। তবে স্বাগতিকদের বিপক্ষে সাত উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচের অধিকাংশ ক্রিকেটারকে দলে রেখে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড । দলে নতুন ডাক পেয়েছেন আরো চার ক্রিকেটার তারা হলো চ‍্যাড কারমাইকেল, লিয়াম ম‍্যাককার্থি, জর্ডান নিল ও স্টিভেন ডোহেনি। এছাড়া টেস্টের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও খেলার কথা রয়েছে দুই দলের । যেখানে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত টি-টোয়েন্টি দলে চোট কাটিয়ে ফিরেছেন মার্ক অ্যাডায়ার এবং জশ লিটল।

সিলেটে আগামী ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পরে ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ নভেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি এবং ২ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আয়ারল‍্যান্ড টেস্ট দল: অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রিন, ব‍্যারি ম‍্যাককার্থি, লিয়াম ম‍্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।

আয়ারল‍্যান্ড টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ‍্যাডায়ার, রস অ‍্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক‍্যাম্ফার, গ‍্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম‍্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব‍্যারি ম‍্যাককার্থি, হ‍্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দল ঘোষণা!

সময়: ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দল ঘোষণা!আকাশ দাশ সৈকত বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট দল। তবে স্বাগতিকদের বিপক্ষে সাত উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচের অধিকাংশ ক্রিকেটারকে দলে রেখে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড । দলে নতুন ডাক পেয়েছেন আরো চার ক্রিকেটার তারা হলো চ‍্যাড কারমাইকেল, লিয়াম ম‍্যাককার্থি, জর্ডান নিল ও স্টিভেন ডোহেনি। এছাড়া টেস্টের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও খেলার কথা রয়েছে দুই দলের । যেখানে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত টি-টোয়েন্টি দলে চোট কাটিয়ে ফিরেছেন মার্ক অ্যাডায়ার এবং জশ লিটল। সিলেটে আগামী ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পরে ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ নভেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি এবং ২ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। আয়ারল‍্যান্ড টেস্ট দল: অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রিন, ব‍্যারি ম‍্যাককার্থি, লিয়াম ম‍্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং। আয়ারল‍্যান্ড টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ‍্যাডায়ার, রস অ‍্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক‍্যাম্ফার, গ‍্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম‍্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব‍্যারি ম‍্যাককার্থি, হ‍্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.