কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সময়: ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
দীর্ঘদিন প্রায় দেড় যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলার কাউনিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন।
বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) এর অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু), বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া।
সম্মেলন শেষে এমদাদুল হক ভরসাকে সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমানকে সিনিয়র সহ সভাপতি,মোঃ শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক,আব্দুর রহিম কে যুগ্ন সাধারণ সম্পাদক,
জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল উপজেলা কমিটি গঠন করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















