কাউনিয়া টেপামধুপুরে আশা শিক্ষা কর্মসূচি আওতায় শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা
- সময়: ০৩:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাইমারি স্কুল থেকে ঝরে পড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শিক্ষা সেবিকাদের দুইদিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
আশা শিক্ষা অফিসার মোঃ রিফাত হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় আশা টেপামধুপুর ব্রাঞ্চে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে ১৫ জন শিক্ষার সেবিকা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রঞ্জু আলম, সার্বিক সহযোগিতায় সিনিয়ার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাহিনুর আলম ও শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহমেদ প্রমুখ। এ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে আশা নিজস্ব অর্থায়নে পরিচালিত বেকারত্ব দূরীকরণে ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি, শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন,এবং শিক্ষা সেবিকা ১৫৬১২ জন। মোট শিক্ষার্থী ৪৮৫৬২৬ জন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















