কাউনিয়া মহিলা কলেজে উদ্বোধনী ক্লাস ও নবীন বরন অনুষ্ঠিত
- সময়: ১২:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১০০

জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে কাউনিয়া মহিলা কলেজর একাদশ ও স্নাতক (সন্মান) ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের পাঠদান কর্মসূচির উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ হলরুমে কাউনিয়া মহিলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোছা: আফরোজা আক্তার মাফির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিনা তালুকদার শিউলি।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাক আহম্মেদ , সহকারী অধ্যাপক গোলাম আযম, খোরশেদ আলম আকন্দ, আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম,প্রভাষক আফরোজ সুলতানা রন্তা,একাদশ শেনীর শিক্ষার্থী কানিজ ফাতেমা, দ্বৃ্াদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত-ই- রাহী সুজানা প্রমুখ ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, মহিষী নারী বেগম রোকেয়ার জীবন ইতিহাস। তাকে মনে প্রাণে ধারণ করে নারীদেরকে এগিয়ে যেতে হবে। পরে কাউনিয়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সহ যে সকল শিক্ষক মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা শেষে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















