নোটিশ :
কাউনিয়া রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা
জনসংযোগ ডেস্ক
- সময়: ১১:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৫২

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দুপুরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোছাঃ সুমি বেগম, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ প্রমূখ।
পরে নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩ জন জয়িতা সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান, আই জি এ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















