৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকা মার্কা রেখেছেন, প্রশ্ন আসিফ মাহমুদের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৬৯

জাতীয় সংবাদ

আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০১:০০

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তুলেছেন, “কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকা মার্কা রাখা হলো?”

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ-অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।”

তিনি আরও লেখেন,
“কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।”

আসিফ মাহমুদের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ বাড়ছে, আর আসিফ মাহমুদের বক্তব্য সেটিকেই আরও জোরালোভাবে সামনে এনেছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তার সাম্প্রতিক এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকা মার্কা রেখেছেন, প্রশ্ন আসিফ মাহমুদের

সময়: ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
জাতীয় সংবাদ আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০১:০০ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তুলেছেন, “কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকা মার্কা রাখা হলো?” মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ-অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।” তিনি আরও লেখেন, “কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।” আসিফ মাহমুদের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ বাড়ছে, আর আসিফ মাহমুদের বক্তব্য সেটিকেই আরও জোরালোভাবে সামনে এনেছে। উল্লেখ্য, আসিফ মাহমুদ দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তার সাম্প্রতিক এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.