কালীগঞ্জে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
- সময়: ১১:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৭১
মোঃ ইব্রাহিম সরকার,আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে সাধারণ জনগন থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে উন্মুক্ত মতবিনিময় করার লক্ষ্যে কালীগঞ্জ থানার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি স্কুল মাঠে “ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় থানা এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে মাদক, জুয়া, ক্যাসিনো ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে আরো বলেন, ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং-এর কারনে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পায়। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকরা স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের যাহাতে উত্ত্যক্ত করতে না পারে এবং বাল্য বিবাহরোধে সমাজের সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে এবং নারী শিক্ষার হার বৃদ্ধি করতে হবে ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাদ আহম্মেদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, জনাব মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা এবং কালীগঞ্জ থানার অফিসার ও ফোর্সসহ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার জনসাধারণ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















