কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- সময়: ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১১৩
শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের নিজ গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার রাতে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন— ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা জহুরুল হকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















