৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, রোহিঙ্গা সন্দেহে তদন্তে বিজিবি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ১২১
কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, রোহিঙ্গা সন্দেহে তদন্তে বিজিবি

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম, মোঃ শাহাজাহান খন্দকার

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাকি ৩৬ জনের বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে তারা রোহিঙ্গা কি না যাচাই-বাছাই করছে বিজিবি।

এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে আটক করা হয়েছে। তবে ভূরুঙ্গামারী সীমান্তে আটক ১৪ জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটকদের পরিচয় যাচাই করছে বিজিবি।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, রোহিঙ্গা সন্দেহে তদন্তে বিজিবি

সময়: ০২:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, রোহিঙ্গা সন্দেহে তদন্তে বিজিবিস্টাফ রিপোর্টার কুড়িগ্রাম, মোঃ শাহাজাহান খন্দকার কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাকি ৩৬ জনের বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে তারা রোহিঙ্গা কি না যাচাই-বাছাই করছে বিজিবি। এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে আটক করা হয়েছে। তবে ভূরুঙ্গামারী সীমান্তে আটক ১৪ জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে আটক করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটকদের পরিচয় যাচাই করছে বিজিবি। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.