৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে ইমরান-

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ২৮৫

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাব এর কার্যনির্বাহী কমিটি- ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (৩০ জুন) বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় পর্যন্ত  নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিকাল ৩ টায়  ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  প্রভাষক জাকিয়া জাহান মুক্তা এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, প্রভাষক আবদুল্লাহ আল মামুন চৌধুরী , মশিউর রহমান ও মো. মতিউর রহমান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া কাউসার, ক্রীড়া সম্পাদক মো. তাসনিম ফেরদাউস রিফাত, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মনিরা আক্তার শিলা, পরিবেশ বিষয়ক সম্পাদক আরমান হোসেন। গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে আছেন বিভাগটির শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম এমসিজে নিউজের প্রধান বার্তা সম্পাদক আসিফ মাহমুদ।

এছাড়াও ব্যাচভিত্তিক কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ, সামিউল ইসলাম সজীব ও প্রীতম কান্তি গোপ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে ইমরান-

সময়: ০৯:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাব এর কার্যনির্বাহী কমিটি- ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। সোমবার (৩০ জুন) বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় পর্যন্ত  নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিকাল ৩ টায়  ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  প্রভাষক জাকিয়া জাহান মুক্তা এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, প্রভাষক আবদুল্লাহ আল মামুন চৌধুরী , মশিউর রহমান ও মো. মতিউর রহমান। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া কাউসার, ক্রীড়া সম্পাদক মো. তাসনিম ফেরদাউস রিফাত, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মনিরা আক্তার শিলা, পরিবেশ বিষয়ক সম্পাদক আরমান হোসেন। গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে আছেন বিভাগটির শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম এমসিজে নিউজের প্রধান বার্তা সম্পাদক আসিফ মাহমুদ। এছাড়াও ব্যাচভিত্তিক কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ, সামিউল ইসলাম সজীব ও প্রীতম কান্তি গোপ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.