কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার ঘোষণা আসিফ মাহমুদ সজীবের
- সময়: ০১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩১

৩০ নভেম্বর ২০২৪: কুমিল্লা জেলার প্রশাসনিক বিভাগ স্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন, তবে এখন কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে এবং আমরা তা দ্রুত বাস্তবায়ন করতে কাজ করছি।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আসিফ মাহমুদ এ কথা বলেন।
এসময় তিনি কুমিল্লার দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলে প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, “পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে নানা সময়ে বঞ্চিত করা হয়েছে। তবে আমরা আশা করছি, কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠা হবে।”
এসময় আসিফ মাহমুদ সজীব আরও বলেন, “যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে দেশের জনগণ। আমাদের নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এদিকে, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার পরিকল্পনা সফল হলে এটি এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করছেন স্থানীয়রা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















