কুমিল্লা-৬ আসন বাহারেই আস্থা রাখছেন শেখ হাসিনা
- সময়: ০৭:৩১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৫৩

কুমিল্লা প্রতিনিধি :- আব্দুল্লাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনের বর্তমান সাংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের উপরই আস্থা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, জনপ্রিয়তার শীর্ষে থাকা এমপি বাহারই আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। সাংগঠনিকভাবে কুমিল্লাকে সু-সংগঠিত রাখতে ও কুমিল্লায় শান্তি বজায় রাখতে এমপি বাহারের বিকল্প নেই। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই নেতাকেই আবারও নৌকা প্রতীকে কুমিল্লা-৬ আসনে দেখা যাবে।
দীর্ঘ সময় যে কুমিল্লা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো, সেই বিএনপির ঘাঁটিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে দেশের অন্যতম শক্তিশালী ইউনিটে পরিণত করা এবং আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিণত করার পেছনে একমাত্র এমপি বাহারের অবদান রয়েছে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার সদর আসনে প্রায় ৪০ বছর পর প্রথম বারের মতো নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার। পরবর্তী এই ১৫ বছরে কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে রূপান্তরিত করেছেন তিনি। এমপি বাহারের উদ্যোগেই কুমিল্লা পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। গত সিটি নির্বাচনে প্রথম বারের মতো আওয়ামী লীগের প্রার্থীর বিজয়েও এমপি বাহারের অবদান অনস্বিকার্য।
তাছাড়া কুমিল্লায় ফ্লাইওভার নির্মাণ, রাস্তাঘাট, স্কুল-কলেজের ভবন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি ও মহিলা সরকারি কলেজে অত্যাধুনিক ভবন নির্মাণ, বিভিন্ন ব্রীজ, কালভার্টসহ সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাট পাঁকা করে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। তিনি নিজস্ব উদ্যোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেছেন, যা আওয়ামী লীগের অন্যতম বৃহৎ ও অত্যাধুনিক একটি কার্যালয় হিসেবে দেশব্যাপী সুনাম অর্জন করেছে।
তাছাড়া কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের কমিটি গঠনের মাধ্যমে আওয়ামী লীগকে অত্যন্ত সু-সংগঠিত করেছেন আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য কুমিল্লা জননন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, এবারও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের উপরই আস্থা রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে তাঁর কোনো বিকল্পই দেখছেন না নেতৃবৃন্দরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















