৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল,

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৫১
পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল,

ইমরান সরকার :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪ টায় পৌর জামায়াতের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।
তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারন জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দেশের সার্বিক সংকট, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন
জামায়াত নেতা ও পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাষ্টার আবু তালেব সরকার,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী পৌর সভাপতি আব্দুল মাতিন সরকার প্রমুখ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল,

সময়: ০৮:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল,ইমরান সরকার :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪ টায় পৌর জামায়াতের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু। তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারন জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দেশের সার্বিক সংকট, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা ও পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাষ্টার আবু তালেব সরকার,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান,শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী পৌর সভাপতি আব্দুল মাতিন সরকার প্রমুখ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.