৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৬১
গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ টি পরিবার ও দুটি মসজিদে আর্থিক সহায়তা দেন আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাহপুর তিন গ্রামের সমন্বয়ে গঠিত আর রহমাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সদস্য ও আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাপুর ( ৭,৮,৯ নং) এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার সিনিয়র ব্যক্তিবর্গের উপস্হিতিতে আর্থিক সহায়তা দেওয়া হয়।

ফাউন্ডেশনেরন পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে। প্রকৃত অর্থেই যারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন

সময়: ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশনমুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ টি পরিবার ও দুটি মসজিদে আর্থিক সহায়তা দেন আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাহপুর তিন গ্রামের সমন্বয়ে গঠিত আর রহমাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্য ও আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাপুর ( ৭,৮,৯ নং) এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার সিনিয়র ব্যক্তিবর্গের উপস্হিতিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। ফাউন্ডেশনেরন পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে। প্রকৃত অর্থেই যারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান হয়েছে। উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.