৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুরে উত্তেজনা — শিবির ও জামায়াতকে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ায় থানা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলামের বিরুদ্ধে নিন্দা প্রকাশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১১১

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া) এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে রোববার (৩১শে আগস্ট) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলা বিএনপির একাংশ (বি গ্রুপ) বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি কাউন্সিল ছাড়াই গঠন এবং আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ চলাকালে উপজেলা আহ্বায়ক ছামছুল হাসান ও সদস্য সচিব আব্দুস ছালাম সমর্থিত নেতাকর্মী ও ছাত্রদলের একাংশ লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজনসহ পুলিশ, সাংবাদিক ও কয়েকজন পথচারী আহত হন। উত্তেজিত কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয় ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, সংঘর্ষের প্রেক্ষাপটে শিবির ও জামায়াতকে নিয়ে মিথ্যা ও বানোয়া বক্তব্য দেওয়ায় থানা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ রিয়াদ প্রধান। একইসঙ্গে ফেসবুকে সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার প্রকাশ করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুরে উত্তেজনা — শিবির ও জামায়াতকে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ায় থানা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলামের বিরুদ্ধে নিন্দা প্রকাশ

সময়: ১০:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া) এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে রোববার (৩১শে আগস্ট) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলা বিএনপির একাংশ (বি গ্রুপ) বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি কাউন্সিল ছাড়াই গঠন এবং আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ চলাকালে উপজেলা আহ্বায়ক ছামছুল হাসান ও সদস্য সচিব আব্দুস ছালাম সমর্থিত নেতাকর্মী ও ছাত্রদলের একাংশ লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজনসহ পুলিশ, সাংবাদিক ও কয়েকজন পথচারী আহত হন। উত্তেজিত কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয় ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে, সংঘর্ষের প্রেক্ষাপটে শিবির ও জামায়াতকে নিয়ে মিথ্যা ও বানোয়া বক্তব্য দেওয়ায় থানা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ রিয়াদ প্রধান। একইসঙ্গে ফেসবুকে সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার প্রকাশ করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.