ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার,ঘুষ নেওয়ার অভিযোগ
- সময়: ১১:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৫৭
নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়।
ঘটনার ভিডিওচিত্র ও তথ্য প্রমাণ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পরে গতকাল (সোমবার, ১৪ জুলাই) সংশ্লিষ্ট ওই ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেয়া হবে।’
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















