৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৫৪
চট্টগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ!

আকাশ দাশ সৈকত

চট্টগ্রামের কোতোয়ালি থানার বালুয়াদীঘির পূর্বপাড় এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ কুমার বণিক (৫২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভিকটিমের মা যখন চাকরিসূত্রে বাসার বাইরে যায় তখন সেই সুযোগে নিজের ১০ বছরের কন্যাকে ধর্ষণ করে প্রদীপ। ধর্ষণের পর পুলিশ জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা প্রকাশের পর পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।

 

ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।

 

জানা যায়, গ্রেপ্তার আসামি প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

চট্টগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ!

সময়: ১০:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
চট্টগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ!আকাশ দাশ সৈকত চট্টগ্রামের কোতোয়ালি থানার বালুয়াদীঘির পূর্বপাড় এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ কুমার বণিক (৫২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।   স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভিকটিমের মা যখন চাকরিসূত্রে বাসার বাইরে যায় তখন সেই সুযোগে নিজের ১০ বছরের কন্যাকে ধর্ষণ করে প্রদীপ। ধর্ষণের পর পুলিশ জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা প্রকাশের পর পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।   ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।   ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।   জানা যায়, গ্রেপ্তার আসামি প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.