ছাত্রশিবিরের ডায়েরিতে যুক্ত হলো আরেক শহীদের নাম — হাফেজ জাকির হোসাইন
- সময়: ০১:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১১৩
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদ তালিকায় যুক্ত হলো আরও এক গর্বিত নাম — হাফেজ জাকির হোসাইন। বহুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে তার বিষয়ে নিশ্চিত তথ্য মেলেছে, যা পুরো সংগঠন ও সহযোদ্ধাদের হৃদয়ে গভীর বেদনা ছুঁয়ে গেছে।
সূত্রে জানা যায়, হাফেজ জাকির হোসাইন ছিলেন ঢাকা মহানগর পশ্চিম শিবিরের দায়িত্বশীল নেতা। দীর্ঘদিন তিনি সংগঠনের প্রতি নিবেদিতভাবে দায়িত্ব পালন করেছেন। প্রতি বছর ঢাকা মহানগর পশ্চিম শিবির তাঁর নামে সদস্য কার্ড তৈরি করত, কারণ সংগঠন বিশ্বাস করত—জাকির ভাই একদিন ফিরে আসবেন।
সহযোদ্ধাদের ভাষায়,
“আমরা অধীর অপেক্ষায় ছিলাম, এই বুঝি জাকির ভাই ফিরে আসবেন। সেই কারণেই তাঁকে ছাত্রশিবিরের বিদায় তালিকায়ও যুক্ত করা হয়নি।”
জানা গেছে, ঢাকা মহানগর পশ্চিমের ২৮ জন দায়িত্বশীল একসাথে আটক হওয়ার পর, হাফেজ জাকির হোসাইন ভাইকে আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল। তাঁর দায়িত্ববোধ, ত্যাগ ও সাহসিকতার কথা আজও সংগঠনের কর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান স্যারের একটি বক্তব্য প্রকাশের পর স্পষ্ট হয়—যার সাথে অতীতে একটি নির্মম ঘটনা ঘটেছিল, তিনি ছিলেন আমাদেরই প্রিয় ভাই হাফেজ জাকির হোসাইন।
সংগঠনের নেতাকর্মীরা শোক ও গর্ব মিশ্রিত হৃদয়ে বলেন,
“তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, ছিলেন এক আদর্শ সংগ্রামী ভাই। তাঁর রক্ত ইসলামী আন্দোলনের মাটিতে নতুন ইতিহাস লিখে গেল।”শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে দোয়া জানানো হয় “আল্লাহ তায়ালা শহীদ হাফেজ জাকির হোসাইন ভাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর রক্তের বিনিময়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















