৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৪৩
ছাত্রশিবিরের ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন গতকাল (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনটি সকাল ৮টায় দারসুল কোরআনের মাধ্যমে শুরু হয়ে রাত ১২:১০ মিনিটে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। অধিবেশনে ২০২৪ সেশনের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা, আগামী সেশনের পরিকল্পনা এবং সংগঠনের লক্ষ্য অর্জনে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়।

উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ছাত্রশিবিরের পরিষদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, “বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদর্শ সমাজ গড়তে সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মী বাহিনী প্রয়োজন, যারা শুধু নিজেদের নয়, চারপাশের মানুষকেও ইতিবাচক পথে উদ্বুদ্ধ করবে। এজন্য ছাত্রশিবিরের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতা ও আদর্শিক মান বজায় রেখে নিজেদের গড়ে তুলতে হবে এবং জ্ঞান ও নৈতিকতায় বলিয়ান হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ ও নুরুল ইসলাম বুলবুল।

অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিকদাদ হোসেন খান আকিব-এর সম্মানিত পিতা, নাটোর সিটি কলেজের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। উদ্বোধনী ঘোষণার বক্তব্যে তিনি ছাত্রশিবিরের কাছে আগামী দিনে দেশ, জাতি এবং ছাত্রশিবিরের উন্নতির জন্য নানা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

অধিবেশনের শেষ অংশে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্যদের দেশ ও জাতির কল্যাণে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

#Chhatrashibir

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ছাত্রশিবিরের ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

সময়: ০১:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪