৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৬
জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভী

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মেঘনা উপজেলা কুমিল্লা গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এমন প্রশ্ন তুলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন-পীড়ন করেছেন শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি, এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব।

 

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

 

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ প্রমুখ


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভী

সময়: ০৪:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত : কুমিল্লায় রুহুল কবির রিজভীওসমান গনি স্টাফ রিপোর্টার মেঘনা উপজেলা কুমিল্লা গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এমন প্রশ্ন তুলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন-পীড়ন করেছেন শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।   শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   রুহুল কবির রিজভী আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি, এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব।   মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।   সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ প্রমুখ

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.