৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভোটার দিবস আজ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ১০২
জাতীয় ভোটার দিবস আজ

জনসংযোগ ডেস্ক

জাতীয় ভোটার দিবস আজ (০২ মার্চ)। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

 

২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এদিন সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকে ‘বিশেষ প্রকাশনা’ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ টকশো প্রচার করবে।

 

মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও রং র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাতীয় ভোটার দিবস আজ

সময়: ০৬:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
জাতীয় ভোটার দিবস আজজনসংযোগ ডেস্ক জাতীয় ভোটার দিবস আজ (০২ মার্চ)। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।   ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।   এদিন সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকে ‘বিশেষ প্রকাশনা’ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ টকশো প্রচার করবে।   মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও রং র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.