৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংগীত চলাকালে পতাকাদণ্ডে জুতা তোলা যুবক শনাক্ত — সুন্দরগঞ্জের মিরাজ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৬৫

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকার দণ্ডে দাঁড়িয়ে জুতা উঁচুতে তোলা এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায়, জাতীয় সংগীত বাজানোর সময় এক যুবক হাতে জুতা তুলে পতাকার দণ্ডে দাঁড়িয়ে আছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে রাষ্ট্রীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি চরম অসম্মান হিসেবে দেখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম মিরাজ, তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকার কিছু তরুণের সঙ্গে মিলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাতীয় সংগীত চলাকালে পতাকাদণ্ডে জুতা তোলা যুবক শনাক্ত — সুন্দরগঞ্জের মিরাজ

সময়: ১০:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকার দণ্ডে দাঁড়িয়ে জুতা উঁচুতে তোলা এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায়, জাতীয় সংগীত বাজানোর সময় এক যুবক হাতে জুতা তুলে পতাকার দণ্ডে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে রাষ্ট্রীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি চরম অসম্মান হিসেবে দেখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম মিরাজ, তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকার কিছু তরুণের সঙ্গে মিলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.