জামানত হারালেন নকুল কুমার বিশ্বাস
- সময়: ০৪:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ২৯৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন নকুল কুমার বিশ্বাস। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন।
কিন্তু ৭জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৬৩ ভোট পেয়েছেন।কোনো আসনে পড়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। একারনে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়।
ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম পেয়েছেন ৯৬৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১৯৭১ ভোট। গামছা প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট।
নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার আছে ১৯ লাখ। ফেসবুকে বিরাট সংখ্যক ফলোয়ার থাকলে এতো কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছে স্থানীয় বাসিন্দারা।
নিজাম আহমেদ নামে এক নাগরিক বলেন, তিনি ভালো কন্ঠ শিল্পী,তিনি কোন রাজনৈতিক নেতা নয়, তিনি এলাকার উন্নয়নের কোন কাজ করেন নাই তাই হঠাৎ করে তার নির্বাচনে যাওয়া ঠিক হয়নি।
সোমবার এক ভিডিও বার্তায় অনিয়মের অভিযোগ করেন কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে অনেক ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তাই তিনি পুনরায় নির্বাচন দাবী করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















