৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র দায়সারা: ব্যারিস্টার ফুয়াদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১০৩

জুলাই ঘোষণাপত্রকে দায়সারা ও প্রাণহীন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার মতে, ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষা ও ঐকমত্য প্রতিফলিত হয়নি; বরং এক-দুটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করার প্রবণতা এতে স্পষ্ট।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন,

“ঐকমত্য কমিশনে আমাদের সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। আমরা জুলাই সনদ নিয়ে যেসব আলোচনা করেছি, সেগুলোর সঙ্গে এই ঘোষণাপত্রের কোনো সংযোগ বা ট্যাগ দেওয়া হয়নি। এতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে।”

তিনি অভিযোগ করেন, ঘোষণাপত্রটি ত্রুটিমুক্ত নয় এবং এটি গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন শক্তির মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
তার ভাষায়,

“আপনারা অনলাইনে দেখেছেন— জনগণের মধ্যে এবং গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব পক্ষই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। জুলাই সনদ নিয়ে যদি আমরা সবাই একমত হতে পারি, তবে যে ভূমিকা থাকা উচিত ছিল, সেটি যোগ করা হলে অন্তত কিছুটা ঘাটতি পূরণ করা যেত।”

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন,

“এই ঘোষণাপত্রে যে দরদ, অনুভূতি ও প্রাণশক্তি থাকার কথা ছিল, তা বাক্যে, শব্দে কিংবা ভাষায় ফুটে ওঠেনি। এটি নিছক আনুষ্ঠানিকতা মনে হয়েছে।”

সংবাদ সম্মেলনে এবি পার্টির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা জুলাই ঘোষণাপত্রকে সংশোধন করে এতে জনগণের প্রত্যাশা ও সার্বজনীন ঐকমত্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জুলাই ঘোষণাপত্র দায়সারা: ব্যারিস্টার ফুয়াদ

সময়: ০৭:২০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
জুলাই ঘোষণাপত্রকে দায়সারা ও প্রাণহীন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার মতে, ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষা ও ঐকমত্য প্রতিফলিত হয়নি; বরং এক-দুটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করার প্রবণতা এতে স্পষ্ট। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন,
“ঐকমত্য কমিশনে আমাদের সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। আমরা জুলাই সনদ নিয়ে যেসব আলোচনা করেছি, সেগুলোর সঙ্গে এই ঘোষণাপত্রের কোনো সংযোগ বা ট্যাগ দেওয়া হয়নি। এতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন, ঘোষণাপত্রটি ত্রুটিমুক্ত নয় এবং এটি গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন শক্তির মধ্যে অসন্তোষ তৈরি করেছে। তার ভাষায়,