৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞান ফিরেছে ডাকসুর সাবেক ভিপি নুরের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৮১
জ্ঞান ফিরেছে ডাকসুর সাবেক ভিপি নুরের

ঢাকা : আইসিউতে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরে জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

 

স্ট্যাটাসে জানানো হয়েছে, নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।

 

স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

 

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউর ৯ নম্বর বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে।

 

এর আগে, রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়।

 

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জ্ঞান ফিরেছে ডাকসুর সাবেক ভিপি নুরের

সময়: ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
জ্ঞান ফিরেছে ডাকসুর সাবেক ভিপি নুরেরঢাকা : আইসিউতে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরে জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।   স্ট্যাটাসে জানানো হয়েছে, নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।   স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।   এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউর ৯ নম্বর বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।   ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে।   এর আগে, রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়।   উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.