ঝালকাঠি সদরে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে লেবু জাতীয় ফসলের চারা বিতরণ।
- সময়: ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৪৫

মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলায় ”লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বারি মাল্টা-১, থাই জাম্বুরা ও সীডলেস লেবুর চারা বিতরণ করা হয়।
আজ সকালে ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে প্রদর্শনীভূক্ত ৩০’জন কৃষকদের মাঝে বারি মাল্টা-১, সীডলেস লেবু ও থাই জাম্বুরা এর মোট ৩৬৯০ টি চারা বিতরণ করা হয়।
উক্ত বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা, কৃষি সম্প্রসারণ অফিসার মো: রাসেল-মনির, এসএএপিপিও জনাব ফনিভূষন ঢালিসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। উপজেলা কৃষি অফিসার বলেন লেবু জাতীয় ফসলের এই সব প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় লেবু জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদাও মেটাতে এই ধরনের প্রদর্শনী ব্যাপক ভূমিকা পালন করবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















