৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ -১ শৈলকুপা স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর,আহত ১

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৩৯
ঝিনাইদহ -১ শৈলকুপা স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর,আহত ১

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ

আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের এক কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীসমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের ট্রাক প্রতীকের এক কর্মী আহত হয়েছে।

সোমবার রাত নয়টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ট্রাক প্রতীকের কর্মী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করার জন্য কয়েকদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর মাজেদুল হক চৌকা। সে প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা চলে আসছিল।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, কাউন্সিলর চৌকার নেতৃত্বে রিফাত,শিপন, সীমান্ত,সেজানসহ সংঘবদ্ধ একটা দল আমার বাড়িতে হামলা চালায়। সে সময় তাঁরা আমার ছোটভাইয়ের মোটরসাইকেলসহ বাড়ির আসবাব পত্র ভাঙচুর করে। আমি বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে আমার হামলা চালায়।

এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান,নির্বাচনী সহিংসতা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। এ ঘটনায় হামলাকারীদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহ -১ শৈলকুপা স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর,আহত ১

সময়: ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
ঝিনাইদহ -১ শৈলকুপা স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর,আহত ১ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের এক কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীসমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের ট্রাক প্রতীকের এক কর্মী আহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ট্রাক প্রতীকের কর্মী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করার জন্য কয়েকদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর মাজেদুল হক চৌকা। সে প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা চলে আসছিল। ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, কাউন্সিলর চৌকার নেতৃত্বে রিফাত,শিপন, সীমান্ত,সেজানসহ সংঘবদ্ধ একটা দল আমার বাড়িতে হামলা চালায়। সে সময় তাঁরা আমার ছোটভাইয়ের মোটরসাইকেলসহ বাড়ির আসবাব পত্র ভাঙচুর করে। আমি বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে আমার হামলা চালায়। এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান,নির্বাচনী সহিংসতা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। এ ঘটনায় হামলাকারীদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.