৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের ২ কর্মীর শরীরের শতভাগ পুড়ে গেছে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৪

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মীর দুজনের শরীরের শ্বাসনালীসহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টঙ্গীতে দগ্ধ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতাভাগ পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ।’

এর আগে সোমবার দুপুরে টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হন।

তারা হলেন—ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)।

তিনি জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হন।

আহত ৪ দমকলকর্মীকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, নুরুল হুদা ও শামীম আহমেদের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গেছে। জয়ের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আর ইনস্পেক্টর খন্দকার জান্নাতুল নাইমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের ২ কর্মীর শরীরের শতভাগ পুড়ে গেছে

সময়: ১০:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মীর দুজনের শরীরের শ্বাসনালীসহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টঙ্গীতে দগ্ধ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতাভাগ পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ।’ এর আগে সোমবার দুপুরে টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হন। তারা হলেন—ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)। তিনি জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হন। আহত ৪ দমকলকর্মীকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, নুরুল হুদা ও শামীম আহমেদের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গেছে। জয়ের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আর ইনস্পেক্টর খন্দকার জান্নাতুল নাইমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.