৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৫২
টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

মো. মনির হাসান, টাঙ্গাইল  প্রতিনিধি:

টাঙ্গাইলে তৃতীয় ধাপে তিন উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তিনটি উপজেলার মধ্যে যথাক্রমে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা, দেলদুয়ার উপজেলায় ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস্ বিজয়ী হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।

দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।

নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস্ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুছ ছামাদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

সময়: ০১:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারামো. মনির হাসান, টাঙ্গাইল  প্রতিনিধি: টাঙ্গাইলে তৃতীয় ধাপে তিন উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তিনটি উপজেলার মধ্যে যথাক্রমে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা, দেলদুয়ার উপজেলায় ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস্ বিজয়ী হয়েছেন। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট। দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট। নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস্ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুছ ছামাদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট। শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.