৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৫৩

আকাশ দাশ সৈকত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার কেন উইলিয়ামসন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কিউইদের হয়ে আর টি-টোয়েন্টি জার্সি গায়ে মাঠে নামেনি কেন উইলিয়ামসন। চোট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তরুণদের সুযোগ দিতে অবশেষে ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ব্যাটার।

অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলছেন, ‘দীর্ঘ সময় ধরে যার (টি-টোয়েন্টি) অংশ হতে পেরে ভালো লাগার অনুভূতি ছিল এবং এখানে তৈরি হওয়া স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। নিজের এবং দলের কথা বিবেচনায় নেওয়ার এটাই সঠিক সময়। এটি আসন্ন সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিতে দলকে একটা নিশ্চয়তা দেবে।’

নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। যেখানে ৩৩.৪৪ গড়, ১২৩.০৮ স্ট্রাইকরেট ও ১৮টি ফিফটি নিয়ে ২৫৭৫ রান করেছেন । তার নেতৃত্বে ২০১৬ ও ২২ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ আসরে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

সময়: ১০:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
আকাশ দাশ সৈকত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার কেন উইলিয়ামসন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কিউইদের হয়ে আর টি-টোয়েন্টি জার্সি গায়ে মাঠে নামেনি কেন উইলিয়ামসন। চোট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তরুণদের সুযোগ দিতে অবশেষে ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ব্যাটার। অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলছেন, ‘দীর্ঘ সময় ধরে যার (টি-টোয়েন্টি) অংশ হতে পেরে ভালো লাগার অনুভূতি ছিল এবং এখানে তৈরি হওয়া স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। নিজের এবং দলের কথা বিবেচনায় নেওয়ার এটাই সঠিক সময়। এটি আসন্ন সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিতে দলকে একটা নিশ্চয়তা দেবে।’ নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। যেখানে ৩৩.৪৪ গড়, ১২৩.০৮ স্ট্রাইকরেট ও ১৮টি ফিফটি নিয়ে ২৫৭৫ রান করেছেন । তার নেতৃত্বে ২০১৬ ও ২২ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ আসরে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.