ঠাকুরগাঁওয়ে আশ্রয়ন প্রকল্পে অনিয়ম
- সময়: ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৪
রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া ভূতপাড়া/মধ্যপাড়া আশ্রয়ন প্রকল্পে কোটি টাকা অনিয়মের তীর মেম্বার কাবুল এবং তহসিলদার আতাউরের দিকে | ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে সরজমিনে গিয়ে স্থানীয় সুত্রে জানা যায়, ৭৬৪৯ দাগে মুক্তিযুদ্ধের আগে থেকেই বসবাস করেন আশরাফুলের পরিবার | বিগত সরকার আশ্রয়ন প্রকল্পের আওতায় গরীব মানুষদের ঘরের ব্যবস্থা করেন |আশরাফুলকে বুঝিয়ে তার দাগের ভিতরে ২ টি ঘর নির্মান করেন এবং ঘর বাবদ ৪০ হাজার টাকা নেন মেম্বার কাবুলের এজেন্ট সাদেকুল | টাকা দেওয়ার পর একটি ঘর রেজিষ্ট্রি হলেও আশরাফুল এখনও দলিল পাননি| অন্য ঘরটিরও নাজেহাল অবস্থা, নেই তালিকাতে নাম,বৈদ্যুতিক মিটার আশরাফুলের নামে আসলেও লাগাতে দেইনি মিটারের তার | প্রতিবন্ধী খোরশেদার কাছেও ঘর বাবদ ৩৫ হাজার টাকা নিয়ে দেওয়া হয়নি ঘর এবং দলিল| আরেক ভুক্তভোগী ছবি আক্তার জানান, তারা ৪০ হাজার টাকা দিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরটিতে ১৮ মাস যাবৎ বসবাস করছেন। হঠাৎ সাজু নামের এক প্রভাবশালী,দলিল এবং পুলিশের ভয় দেখিয়ে তার ঘরটি দখল করে নেন | অন্য ভুক্তভোগী নাজমা,বেলীর ক্ষেত্রেও একই দুর্দশার চিত্র | আবার ৭৬৫৩ দাগে ঘর প্রতি ৫০ হাজার টাকা নিলেও দলিল এবং মিটার পাচ্ছেন না ভুক্তভোগী উমর আলী,ইসমাইল,মিঠু,কামরুজ্জামান তোতা,শরিফা বেগম,সহিমন বেওয়ারা | অনিয়মের বিষয়ে স্থানীয় মেম্বার কাবুলকে কল করা হলে তিনি জানান, আমি অনিয়মের সাথে জড়িত নয় | আমি এলাকার বাইরে আছি | তহসিলদার আতাউর জানান,আমি এখন আখাউরাতে আছি অনিয়মের সাথে আমি সম্পৃত্ত ছিলাম না | উপজেলা নির্বাহী অফিসারকে কল করা হলে, তিনি ফোন রিসিভ করেননি
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















