ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নে কাজ করে যেতে চাই- ডা: আব্দুস সালাম
- সময়: ০১:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৯৯

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
দীর্ঘদীন ধরে আওয়ামী লীগের দখলে থাকা ঠাকুরগাঁও- ২ আসনের (হরিপুর -বালিয়াডাংগী- রাণীশংকৈল আংশিক) উন্নয়নে কাজ করে যেতে চাই,এই সকল প্রান্তিক মানুষের দোয়ায় সংসদে প্রতিনিধিত্ব করতে চাই বলে মন্তব্য করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)এর সাবেক মহাসচিব ও ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুস সালাম।
তিনি আজ সন্ধ্যায় ভেটনা ও যাদুরানী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কালে এ কথা বলেন।
তিনি বলেন,দেশ ১৭ বছর ধরে স্বেরাশাসনের মধ্যে ছিল।
এখনপ স্বেরাশাসকের দোসরা ষড়যন্ত্র করে যাচ্ছে।
আমাদের এই আসনে বিএনপি জামায়াত সহ অন্যান্য দল যেই আসুক আমরা তাদের স্বাগত জানাব।
প্রখ্যাত ইউরোলজিস্ট ডা: আব্দুস সালাম আরও বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।
স্বাধীনতার পর থেকে এই আসনটি যাদের দখলে ছিল তারা তেমন কোন সুযোগ সুবিধা এই আসনের মানুষ পাইনি।আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা জিয়াউর রহমান আদর্শ মানি তারা এই আসনটি এইবার যাকে মনোনয়ন দেওয়া হোক আমরা এই আসনি এই বার তারেক রহমানকে উপহার দিতে চাই।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,
উপজেলা ছাএদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিয়ম,যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিএনপির নেতা কর্মীবৃন্দ।
আল আমিন আব্দুল্লাহ
১২/০৭/২৫
০১৭৩৭৩৪৮০২৬
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















