৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৩৪
ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ● ৭ আগস্ট ২০২৫

আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল হলে জানুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন, তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে ইসি কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন, তবে তার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই বিষয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকেই প্রবাসী ভোটারদের তথ্য ও দিকনির্দেশনা দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ নিয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সভায় আরপিও সংশোধন প্রস্তাব, সংস্কার কমিশনের সুপারিশসহ একাধিক বিষয় পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আচরণ বিধিমালার খসড়া ও আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে কমিশন। এই বিষয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সংগঠন থেকে লিখিত মতামত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১০ জুলাই কমিশনের অষ্টম সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার আলোচনা থাকলেও সময়াভাবে বিষয়টি আলোচনা হয়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

সময়: ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসিনিজস্ব প্রতিবেদক ঢাকা ● ৭ আগস্ট ২০২৫ আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল হলে জানুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন, তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে ইসি কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন, তবে তার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই বিষয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকেই প্রবাসী ভোটারদের তথ্য ও দিকনির্দেশনা দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ নিয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। সভায় আরপিও সংশোধন প্রস্তাব, সংস্কার কমিশনের সুপারিশসহ একাধিক বিষয় পর্যালোচনা করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আচরণ বিধিমালার খসড়া ও আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে কমিশন। এই বিষয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সংগঠন থেকে লিখিত মতামত গ্রহণ করা হয়েছে। এর আগে গত ১০ জুলাই কমিশনের অষ্টম সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার আলোচনা থাকলেও সময়াভাবে বিষয়টি আলোচনা হয়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.