৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বড় ভূমিকম্প

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ১১১
ঢাকায় বড় ভূমিকম্প

 

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

 

এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।

 

এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জ বলে জানা গেছে।

 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য দিয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঢাকায় বড় ভূমিকম্প

সময়: ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
ঢাকায় বড় ভূমিকম্প  রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।   এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।   ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।   এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জ বলে জানা গেছে।   জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য দিয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.