৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’— স্লোগানে জ্বলে ওঠে কাউনিয়া তিস্তাপারে লাখো মশাল।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ৫১

জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় তিস্তাপারের মানুষ হৃদয়ের আগুন মশাল জ্বালিয়ে প্রকাশের মাধ্যমে অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা রেল ও সরক সেতুপারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম (সফি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারও মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’—এই স্লোগানে জ্বলে ওঠে শত শত মশাল।
কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন- নদী ও মানুষের স্বার্থে এ আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি,
তাং-১৬/১০/২৫ইং


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’— স্লোগানে জ্বলে ওঠে কাউনিয়া তিস্তাপারে লাখো মশাল।

সময়: ১০:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
জে এইচ সোহাগ কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় তিস্তাপারের মানুষ হৃদয়ের আগুন মশাল জ্বালিয়ে প্রকাশের মাধ্যমে অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা রেল ও সরক সেতুপারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম (সফি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারও মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা। তারা আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’—এই স্লোগানে জ্বলে ওঠে শত শত মশাল। কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন- নদী ও মানুষের স্বার্থে এ আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন। জে এইচ সোহাগ কাউনিয়া রংপুর প্রতিনিধি, তাং-১৬/১০/২৫ইং

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.