৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা বাচাও আন্দলোনের প্রেক্ষিতে শুকনো তিস্তায় রাতে পানি দিলো ভারত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪২
তিস্তা বাচাও আন্দলোনের প্রেক্ষিতে শুকনো তিস্তায় রাতে পানি দিলো ভারত

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত পাঁচ জেলার ১১টি পয়েন্টে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচি করবে বিএনপি। কিন্তু হঠাৎ করে আজ শনিবার ভারত পানি ছেড়ে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্পে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বৃদ্ধিতে ব্যারাজের ৬টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে করে তিস্তার কর্মসূচি ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পেতে থাকে। আজ সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

 

স্থানীয়রা বলছেন, তিস্তার পানি নিয়ে আমরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আন্দোলন করতে যাচ্ছি ঠিক তখনই ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল।

কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়ে না। এ ছাড়া তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থাকে পানির ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না।

 

এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি শুনেছি। তিস্তার পানি বৃদ্ধি পেলেও আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা পারে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তিস্তা বাচাও আন্দলোনের প্রেক্ষিতে শুকনো তিস্তায় রাতে পানি দিলো ভারত

সময়: ০২:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
তিস্তা বাচাও আন্দলোনের প্রেক্ষিতে শুকনো তিস্তায় রাতে পানি দিলো ভারততিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত পাঁচ জেলার ১১টি পয়েন্টে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচি করবে বিএনপি। কিন্তু হঠাৎ করে আজ শনিবার ভারত পানি ছেড়ে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্পে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বৃদ্ধিতে ব্যারাজের ৬টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে করে তিস্তার কর্মসূচি ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পেতে থাকে। আজ সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।   স্থানীয়রা বলছেন, তিস্তার পানি নিয়ে আমরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আন্দোলন করতে যাচ্ছি ঠিক তখনই ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল। কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়ে না। এ ছাড়া তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থাকে পানির ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না।   এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি শুনেছি। তিস্তার পানি বৃদ্ধি পেলেও আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা পারে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.