৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের বিরলে অটোচালককে কুপিয়ে হত্যার চেষ্টা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৫২

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবন এলাকায় এক অটোচালকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অ,স্ত্র দিয়ে কু,পি য়ে হ,ত্যা করার চেষ্টা চালায় ওই অটোচালকের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে কালিয়াগঞ্জ শালবন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন যুবক অটোচালককে লক্ষ্য করে আকস্মিকভাবে অ,স্ত্র নিয়ে হামলা চালায়। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। হামলার পরপরই তারা দ্রুত শালবনের ভেতরে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, হামলাকারীদের মধ্যে একজনের পরনে ছিল সাদা শার্ট ও হাফ প্যান্ট, মাথায় বড় বড় চুল এবং পায়ে কোনো জুতা ছিল না। অন্যজনের পোশাক গাঢ় রঙের এবং মুখে ছিল মাস্ক। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ কতটা অমানুষ হলে এমন নৃশংস কাজ করতে পারে! আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

ঘটনার পরপরই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, শালবন এলাকায় দীর্ঘদিন ধরে অপরিচিত কিছু তরুণের আসা–যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। রাতের অন্ধকারে তারা বিভিন্ন স্থানে আড্ডা দিত। এলাকাবাসী মনে করছেন, এদেরই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরের বিরলে অটোচালককে কুপিয়ে হত্যার চেষ্টা

সময়: ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবন এলাকায় এক অটোচালকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অ,স্ত্র দিয়ে কু,পি য়ে হ,ত্যা করার চেষ্টা চালায় ওই অটোচালকের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে কালিয়াগঞ্জ শালবন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন যুবক অটোচালককে লক্ষ্য করে আকস্মিকভাবে অ,স্ত্র নিয়ে হামলা চালায়। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। হামলার পরপরই তারা দ্রুত শালবনের ভেতরে পালিয়ে যায়। এলাকাবাসী জানান, হামলাকারীদের মধ্যে একজনের পরনে ছিল সাদা শার্ট ও হাফ প্যান্ট, মাথায় বড় বড় চুল এবং পায়ে কোনো জুতা ছিল না। অন্যজনের পোশাক গাঢ় রঙের এবং মুখে ছিল মাস্ক। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ কতটা অমানুষ হলে এমন নৃশংস কাজ করতে পারে! আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।” ঘটনার পরপরই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।” স্থানীয়দের অভিযোগ, শালবন এলাকায় দীর্ঘদিন ধরে অপরিচিত কিছু তরুণের আসা–যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। রাতের অন্ধকারে তারা বিভিন্ন স্থানে আড্ডা দিত। এলাকাবাসী মনে করছেন, এদেরই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.